Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : *🔴 দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা**

*🔴 দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা**

 
** (খুলনা), প্রতিনিধি:** খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ নাসিম উদ্দিন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, আহত নাসিম স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেনের ভাইপো এবং শেখ আকরাম হোসেনের ছেলে। ঘটনার সময় তিনি তার মেয়েকে নিয়ে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় রাজন নামের এক যুবক তার পিতা ও ভাইদের নিয়ে নাসিমের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে রাজনের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা পালিয়ে যায়।
 
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিমকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 
ঘটনার পর সেনহাটি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF