নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. মাহফিজুর রহমানকে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলি করা হয়েছে। জনস্বার্থে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, বদলিকৃত কর্মস্থলে যোগদানের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাহফিজুর রহমান একই বেতন ও বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, তাকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থল গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৯ আগস্ট ২০২৬ থেকে তাৎক্ষণিকভাবে কর্মমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বিধি মোতাবেক বদলিকৃত কর্মচারী টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) প্রাপ্য হবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জারি করা এ আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক, ঘাটাইল ও গোপালপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, একই অফিস আদেশে বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. আব্দুল মালেক মোল্লাকেও সখীপুর উপজেলায় বদলি করা হয়েছে।