Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : দোয়ারাবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

দোয়ারাবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
দোয়ারাবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

 এম. এ. শুকুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দোয়ারাবাজার থানাধীন ০৯ নং সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোফাজ্জল দোয়ারাবাজার উপজেলার ০৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নজর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্ত ও এসআই আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মহব্বতপুর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় তোফাজ্জল হোসেনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান ইয়াবা উদ্ধারের ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF