জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ৩ বছর মেয়াদি ১৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক মোঃ শাহ্ আলম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব শফিকুল আলম রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোঃ ছাব্বির আহম্মেদ সুমন। কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম,,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আঃ সবুর খান, সাংগঠনিক সম্পাদক: জনাব মোঃ আনিস মৃধা, সহ-সভাপতি: জনাব মোঃ আলী নেওয়াজ খান, জনাব মোঃ জামাল রেজা এবং বাবু কৃষ্ণ কান্ত পাল।যুগ্ম সাধারণ সম্পাদক: জনাব মোঃ আনোয়ার শরীফ, জনাব মোঃ মশিউর রহমান বাদল এবং জনাব আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক: জনাব মোজাম্মেল হক, জনাব সাইদুল ইসলাম কালু এবং জনাব রাজীব চৌকদার, কোষাধ্যক্ষ: জনাব মোঃ শাহজাহান শরীফ, সহ-কোষাধ্যক্ষ: জনাব আব্দুল্লাহ্ আল নোমান, দপ্তর সম্পাদক: জনাব ওমর ফারুক, সহ-দপ্তর সম্পাদক: জনাব মোঃ আল আমিন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি জনাব শফিকুল আলম রিপন বলেন, "বন্দর বাজারের সকল ব্যবসায়ী ভাইয়ের স্বার্থরক্ষা ও বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই আমরা একটি শৃঙ্খলিত ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।" সাধারণ সম্পাদক জনাব মোঃ ছাব্বির আহম্মেদ সুমন জানান, "ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রেখে বানারীপাড়া বন্দর বাজারকে আধুনিক ও সুপরিচালিত একটি বাণিজ্য কেন্দ্রে রূপান্তর করতে আমরা নিরলস কাজ করে যাব। সকলের সহযোগিতা পেলে যেকোনো সমস্যা দ্রুত সমাধানে আমরা সফল হব, ইনশাআল্লাহ।"
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটিতে রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির মেয়াদকাল আগামী ৩ (তিন) বছর।