Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিদ্দিক হোসেন (৮২) আর নেই। বুধবার (১৯ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজ বাসভবনে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।

জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা তুলি, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বিদায় জানাতে জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF