Logo
প্রিন্টের তারিখ: 03 October 2026 | প্রকাশের তারিখ: Oct 3, 2026

সংবাদ শিরোনাম : ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার জন্য যোগ্য ছিলেন। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী নিয়ে সংসদে ভোট অনুষ্ঠিত হলো। গত প্রায় সাড়ে তিন দশকে রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় সংসদ সদস্যদের ভোটাভুটির প্রয়োজন হয়নি।

এর আগে ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস ও বদরুদ্দোজা চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে রাষ্ট্রপতিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসেন।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রত্যাশিত ছিল। নির্বাচনের পর শুক্রবার বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার প্রস্তুতি রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাস ফিরে এলো।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF