Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : খিলগাঁওয়ে নারীকে শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ, থানায় আবেদন

খিলগাঁওয়ে নারীকে শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ, থানায় আবেদন
বিশেষ সংবাদদাতা: রাজধানীর খিলগাঁওয়ে এক নারীকে পথিমধ্যে উত্যক্ত, শ্লীলতাহানি ও মারধরের পর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও থানার গোড়ান শাহী মসজিদ সংলগ্ন এলাকায়।
​এ ঘটনায় ভুক্তভোগী নারী মোসাঃ শারমিন (৩০) স্থানীয় বাসিন্দা ইদ্রিস ও রনিসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বাড়ি খিলগাঁওয়ের গোড়ান ৮ নম্বর লাল মার্কেট এলাকায় বলে প্রাথমিক অভিযোগে জানা গেছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় অভিযুক্তরা শারমিনকে ঘিরে ধরে উত্যক্ত ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং একপর্যায়ে তার পরিহিত পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়।
​পরবর্তী সময়ে হামলাকারীদের মধ্যে ইদ্রিস নামক ব্যক্তি ভুক্তভোগীর মোবাইল থেকে তার স্বামী খলিল রহমান মারুফের নম্বর সংগ্রহ করে কল দেয়। ফোনে তাকে গালিগালাজের পাশাপাশি হত্যার হুমকি ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
​ভুক্তভোগীর শারীরিক চিৎকার ও অনুনয়ে আশপাশের স্থানীয়রা এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা শারমিনের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। ছিনতাই হওয়া চেইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
​পারিবারিক ও স্থানীয়দের সঙ্গে পরামর্শের কারণে থানায় মামলা বা অভিযোগ জমা দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী শারমিন। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF