Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : লামার সরই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি সভা

লামার সরই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি সভা


উপজেলা প্রতিনিধি: মো. আলী হোসেন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে প্রস্তুতি ও মতবিনিময় সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মতবিনিময় সভাকে সামনে রেখে আয়োজিত এ আলোচনায় দলীয় ঐক্য, নেতাকর্মীদের মূল্যায়ন এবং যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয় গুরুত্ব পায়।

আলোচনায় সরই ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক আহ্বায়ক আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছ, বিএনপির দুর্দিনের কর্মী মাহাবুবুর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আব্দুল হালিম বলেন, দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনের কার্যক্রমে ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়ন করা জরুরি। অতীতের ত্যাগ ও অবদান বিবেচনায় নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া এবং জনগণের সেবা করার সুযোগ তৈরি করা সম্মিলিত দায়িত্ব।

মতবিনিময় আলোচনায় বিগত সময়ে নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, পারস্পরিক সম্মান রক্ষা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় উঠে আসে।

আলোচনায় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী প্রস্তুতি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং মতবিনিময় সভার আয়োজনসংক্রান্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF