নিজস্ব প্রতিবেদক:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানান পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও আপকামিং সমাবর্তনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।
বৈঠককালে বিশ্ববিদ্যালযের সার্বিক একাডেমিক পরিবেশ নিয়ে আলোচনাকালে শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশ-বিদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে—এমন প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। বেকারত্ব তৈরি করে এমন প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে সরে এসে বাস্তবমুখী ও কারিগরি শিক্ষার বিস্তার ঘটানোর ওপর গুরুত্ব দেন তিনি।