Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে কালিহাতীতে যুবদলের বিক্ষোভ

অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে কালিহাতীতে যুবদলের বিক্ষোভ


শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় যুবদলের বিভিন্ন ইউনিট এ কর্মসূচি পালন করে।

কালিহাতী উপজেলা, কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কালিহাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হাসমত আলী রেজা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ফিরোজ মিয়া, কোকডহড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান মিথুন, কালিহাতী পৌর যুবদলের আহ্বায়ক জনি রহমান, পৌর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন, বল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হায়দার আলী এবং নাগবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা বাছেদ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তারা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান।

বিক্ষোভ কর্মসূচিতে কালিহাতী উপজেলা ও পৌর যুবদলের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF