Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ‘দুর্দিনের কর্মীরাই দলের প্রাণ’—তৃণমূল মূল্যায়নের দাবি বশিরের

‘দুর্দিনের কর্মীরাই দলের প্রাণ’—তৃণমূল মূল্যায়নের দাবি বশিরের

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পশ্চিমের মোহাম্মদপুর থানা

দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় থাকা তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের আহ্বায়ক মো. বশির উল্লাহ বশির। একই সঙ্গে তৃণমূল কর্মীদের অবদান ভুলে গেলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

বশির উল্লাহ বশির তার স্ট্যাটাসে অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতি তুলে ধরে জানান, প্রতিকূল পরিস্থিতিতেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নিয়েছেন। গোলাপ মাঠসহ বিভিন্ন কর্মসূচির আগের রাতে প্রচণ্ড শীত উপেক্ষা করেও কর্মীদের মাঠে অবস্থান নেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, বর্তমানে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী যথাযথ রাজনৈতিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ এসব কর্মীর শ্রম, সময় ও ত্যাগের ওপর ভিত্তি করেই দলের অনেক নেতা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি নেতাদের উদ্দেশে বলেন, প্রতিটি কর্মীর ঘাম ও ত্যাগের ওপর দাঁড়িয়েই অনেকে এমপি-মন্ত্রী হয়েছেন। তাই দুর্দিনের কর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। তার ভাষ্য অনুযায়ী, দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, তারাই দলের অন্যতম প্রধান শক্তি।

তৃণমূল নেতাকর্মীদের দ্রুত মূল্যায়নের দাবি জানিয়ে বশির উল্লাহ বশির বলেন, এখনো সময় রয়েছে তৃণমূল কর্মীদের যথাযথ গুরুত্ব দেওয়ার। তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

তার বক্তব্যে দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের রাজনৈতিক মূল্যায়ন, সাংগঠনিক ভূমিকা ও নেতৃত্বের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF