Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : সাহাপাড়া বাজারে পুলিশের অভিযান: বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

সাহাপাড়া বাজারে পুলিশের অভিযান: বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্রবিরোধী অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মো. রফিকুল (৩৩) নামে একজনের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা মো. রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সাহাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে। দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে রফিকুলকে আটক করা হয়।

পরে পুলিশ তার দেহ তল্লাশি করে কোমরের কাছ থেকে USA-তে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রফিকুল তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। অপর আটক রুবেল ওরফে ডলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

অভিযানে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF