Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৫৯ বিজিবি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বাধীন দলটি সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। পরে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলামকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

৫৯ বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা চারটি মোবাইল ফোনের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আটকের পর উদ্ধার করা মালামালসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করা হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF