Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্প, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে কম্পন

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্প, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে কম্পন

মিয়ানমার ও মিজোরাম সীমান্তের কম্পনের রেশ কাটতে না কাটতেই শনিবার দিবাগত রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা কেন্দ্রিক আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

 রিখটার স্কেলে ৩.৮ মাত্রার এই মৃদু ভূমিকম্পটির প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়। 

রাত ১২টা ১২ মিনিট থেকে শুরু করে ১টা ২৭ মিনিটের মধ্যে পর পর সংঘটিত এসব ভূমিকম্পে দেশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF