Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : পূর্বাচলে রাজউক ও ডিএমপির যৌথ অভিযান: ১৫টি অবৈধ বিলবোর্ড অপসারণ

পূর্বাচলে রাজউক ও ডিএমপির যৌথ অভিযান: ১৫টি অবৈধ বিলবোর্ড অপসারণ


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন কাঞ্চন ব্রিজ সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। রাজউক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

​রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের ৫ম দিনে সড়কের উভয় পাশে স্থাপিত রাজউকের অনুমোদনবিহীন মোট ১৫টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ ও অপসারণ করা হয়েছে।

​অভিযানকালে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের প্রতিনিধি দল এবং ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কের সৌন্দর্য রক্ষা, দৃষ্টিদূষণ রোধ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনহীন বিলবোর্ড অপসারণের এই যৌথ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF