Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : রাজধানীতে একদিনে ২,২২৯ ট্রাফিক মামলা, সহস্রাধিক গাড়ি ডাম্পিং ও রেকার

রাজধানীতে একদিনে ২,২২৯ ট্রাফিক মামলা, সহস্রাধিক গাড়ি ডাম্পিং ও রেকার


​নিজস্ব প্রতিবেদক | ৩ অক্টোবর

​রাজধানী ঢাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৩ অক্টোবর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে পরিচালিত বিশেষ অভিযানে ২ হাজার ২২৯টি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে নিয়ম অমান্য করায় ৬৬৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৭২টি গাড়ি রেকার করা হয়েছে।

​ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি মামলা রেকর্ড করা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে, যার সংখ্যা ৭১৬টি। অন্যদিকে ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪০৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৫টি, ট্রাফিক-রমনা বিভাগে ১২১টি এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১৮টি মামলা হয়।

​দায়ের করা মামলা পর্যালোচনা করে দেখা যায়, আইন অমান্যকারীদের মধ্যে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাই সবচেয়ে বেশি। মোট মামলার মধ্যে ৭৭০টি মোটরসাইকেল, ২৯১টি সিএনজি, ১৭০টি বাস, ১৫১টি কাভার্ড ভ্যান এবং ৪২টি ট্রাকের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়েছে।

​ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর এলাকার সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান সামনেও অব্যাহত থাকবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF