Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ


​পঞ্চগড় প্রতিনিধি:

​জুলাই অভ্যুত্থানে ইজিবাইক চালক আল-আমিন নিখোঁজ, গুম ও হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল-আমিন নিখোঁজ, গুম ও হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

​গ্রেপ্তারের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. মোশারফ হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​সাবেক এই এমপিকে আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF