Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ৬৮ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৬৮ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার


​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মোঃ ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা এলাকায় এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল।

​বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনাকষা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার যাত্রী ইউসুফ আলীর সঙ্গীয় ব্যাগ তল্লাশি করে ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা।

​আটককৃত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল লতিফের ছেলে। উদ্ধারের পর আটক ব্যক্তি ও জব্দকৃত এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF