Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : কাজী জিম্মির ঘটনায় মুন্সীগঞ্জে সাবেক ছাত্রদল নেতা অপু ও সহযোগী গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

কাজী জিম্মির ঘটনায় মুন্সীগঞ্জে সাবেক ছাত্রদল নেতা অপু ও সহযোগী গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা


​স্টাফ রিপোর্টার:

কাজী ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি ও দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে মুন্সীগঞ্জে গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপু এবং তার সহযোগী স্বপন। গ্রেপ্তারের পরপরই রাজীব হোসেন অপুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

​ভুক্তভোগী কাজী মো. হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে বিয়ে পড়ানোর কথা বলে তাকে কাটাখালীর বাসা থেকে ডেকে নেন রাজীব ও তার সঙ্গীরা। এরপর তাকে মুক্তারপুরের একটি কক্ষে নিয়ে আটকে রেখে প্রাণনাশের ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। আত্মরক্ষার্থে তিনি ব্যাংক থেকে টাকা তুলে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সাবেক স্ত্রীর তালাক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার ওপর এ জুলুম করা হয় বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

​ঘটনার পর ভুক্তভোগী কাজী তার ছেলে সাংবাদিক নাহিদ হাসানকে সাথে নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রত পদক্ষেপ নিয়ে আসামিদের গ্রেপ্তার করে এবং চাঁদার পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

​সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, লিখিত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকাসহ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF