Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : গাংনীতে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার, সচেতনতার বার্তা বন বিভাগের

গাংনীতে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার, সচেতনতার বার্তা বন বিভাগের


​গাংনী (মেহেরপুর) সংবাদদাতা:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কবরস্থানের পাশ থেকে বাচ্চাগুলো উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হয়।

​স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কবরস্থানের পাশে তিনটি ছোট মেছো বাঘের বাচ্চাকে ঘোরাঘুরি করতে দেখেন কৃষকেরা। খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলোকে উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, খাবারের খোঁজে মা মেছো বাঘটি লোকালয়ের বা বনের গভীরে গেলে বাচ্চাগুলো সেখানে একা হয়ে পড়ে। পরে বন বিভাগের দিকনির্দেশনায় বাচ্চাগুলোকে ওই এলাকাতেই একটি সুরক্ষিত স্থানে রাখা হয়।

​ঘটনাটি জানতে পেরে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বাচ্চাগুলোর নিরাপত্তা জোরদার করেন। এ বিষয়ে জেলা বন কর্মকর্তা হামিম হায়দার বলেন, "মেছো বাঘ বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে। এ ধরনের প্রাণী বা তাদের বাচ্চা কোথাও দেখা গেলে সেগুলোকে না ধরে বা আতঙ্কিত না করে তাদের স্বাভাবিকভাবে থাকতে দেওয়া উচিত।"

​তিনি আরও যোগ করেন, বন্যপ্রাণী উদ্ধারে সাধারণ মানুষের সহানুভূতিশীল ভূমিকা প্রশংসনীয় হলেও না বুঝে সেগুলোকে স্থানান্তর বা আটকে রাখা বিপজ্জনক হতে পারে। বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো ঘটনার ক্ষেত্রে সরাসরি স্থানীয় বন বিভাগকে অবহিত করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF