Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ডিএমপিতে বড় রদবদল: পল্লবী-রূপনগরসহ ৮ পুলিশ পরিদর্শক বদলি

ডিএমপিতে বড় রদবদল: পল্লবী-রূপনগরসহ ৮ পুলিশ পরিদর্শক বদলি


নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, পল্লবী থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, রূপনগর থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক নোমান হোসেনকে এসআরইউর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনকে পল্লবী থানার নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে আরও চার পুলিশ পরিদর্শকের বদলি ও পদায়নের বিষয়ও উল্লেখ রয়েছে।

ডিএমপির এ বদলি ও পদায়নের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি থানায় নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে যাচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নাগরিক সেবায় দায়িত্ব পালন করবেন।

ডিএমপির নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF