বিশেষ প্রতিনিধি, ঢাকা:
রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনভর চিরুনি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের তালিকা নিচে দেওয়া হলো:
১. মোঃ সাব্বির আহমেদ ইমন (২৭), ২. মোঃ লিটন মিয়া (৩৮), ৩. মোঃ রফিকুল ইসলাম (৪৬), ৪. মোঃ নাসির (৩৫), ৫. মোঃ আলমগীর (৪০), ৬. মোঃ রায়হান (৩২), ৭. মোঃ জুয়েল (২৬), ৮. মোঃ আলামিন (২৬), ৯. মোঃ সুমন (২৮), ১০. মোঃ হাছান (১৯), ১১. হৃদয় (২২), ১২. মোঃ রিপন (৩০), ১৩. মোঃ রিফাত (১৯), ১৪. মোঃ ফারুক (২০), ১৫. মোঃ আজিজুল (২৬), ১৬. মোঃ ইমাম হোসেন (২৩), ১৭. মোঃ মাজিদ ইসলাম (১৮), ১৮. মোঃ অনিক (২১), ১৯. মোঃ সবুজ (৩৩), ২০. মোঃ কামাল (৪০), ২১. সোহেল রানা (৩০), ২২. শুভ (২৬), ২৩. মোঃ সাহিদুল ইসলাম (২৬), ২৪. জাহিদ হাসান (২১), ২৫. মোঃ বাদশা (২৬), ২৬. আসিফ (৪১), ২৭. অপু (৩০), ২৮. মোঃ জসিম (৩০), ২৯. মোঃ রতন ইসলাম মানিক, ৩০. আবু সুফিয়ান মজুমদার, ৩১. মোঃ আসাদুজ্জামান ও ৩২. মোঃ নুর ইসলাম।
থানা কর্তৃপক্ষ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।