Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : টাঙ্গাইলের কালিহাতীতে বায়নার জমি লিখে না দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রতিবাদ

টাঙ্গাইলের কালিহাতীতে বায়নার জমি লিখে না দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রতিবাদ


​টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে বায়না করা জমির চূড়ান্ত দলিল করে না দেওয়ার অভিযোগ এবং উল্টো হামলা-ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরে স্থানীয় একটি পরিবার।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতুটিয়া গ্রামের সাড়ে চার শতাংশ বসতবাড়ির জমি ৮ লাখ ৪১ হাজার ৭০০ টাকায় কেনা হয়। চুক্তি অনুযায়ী ৬ লাখ ৫ হাজার টাকা পরিশোধ করার পর গত ২০২৪ সালের ২২ অক্টোবর সালমা আক্তার ও শফিকুল ইসলাম রাজনের নামে বায়নাপত্র সম্পাদন করেন। তবে নানা টালবাহানায় জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না।

​ভুক্তভোগীদের অভিযোগ, একটি মহলের প্ররোচনায় জমির দলিল আটকে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। গত ১ অক্টোবর সকালে প্রতিপক্ষ নিজেরা ঘরের আসবাবপত্র ও বেড়া সরিয়ে ফেলে বিষয়টিকে ভিন্ন রূপ দেয় এবং শাকিল আহমেদ রাজন, চায়না, সুলতান ও আবু বাসারের বিরুদ্ধে ভাঙচুরের কাল্পনিক অভিযোগ তোলে।

​সংবাদ সম্মেলনে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি জানান ভুক্তভোগী ও স্থানীয়রা। এ সময় শাকিল আহমেদ রাজনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF