Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন: রাষ্ট্র সংলাপ ফোরামের চার সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন: রাষ্ট্র সংলাপ ফোরামের চার সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা


​স্টাফ রিপোর্টার:

সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেওয়ালে অঙ্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার স্পর্ধিত ঘটনায় দায়ের করা মামলায় নতুন মোড় এসেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক চারজনকে সরাসরি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

​রোববার (১১ অক্টোবর) ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন— আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।

​এর আগে গত শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে সদস্যসচিব এ এন এম আয়াসের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি বা চুনকালি দেওয়ার অপচেষ্টা চালান। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের পর সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের আটক করে এবং পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর ধারায় মামলা রুজু করে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF