বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ রুখতে ও মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। আজ রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক গঠিত ৮নং টিমের পরিচালনায় ৭নং ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া ও হালুয়াবান্ধা স্কুল এলাকায় বিশেষ মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অভিযানের মূল কার্যক্রমসমূহ:
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। অভিযানে স্কাউট, রেড ক্রিসেন্ট ও পৌরসভার কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
কর্মকর্তারা জানান, কেবল সরকারি উদ্যোগ নয়, নাগরিক সচেতনতাই পারে ডেঙ্গুমুক্ত শহর গড়ে তুলতে। নিজ বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখতে সবার প্রতি জোর তাগিদ দেন তাঁরা।