Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত: কোন ধাপে কবে ভোট, জানাল নির্বাচন কমিশন

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত: কোন ধাপে কবে ভোট, জানাল নির্বাচন কমিশন


​অনলাইন ডেস্ক

সারাদেশে তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫টি ধাপে আগামী বছরের ২৭ মে পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া।

​সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব.) এ সিদ্ধান্ত নিশ্চিত করেন।

​কবে কোন ধাপে ভোট গ্রহণ:

ইসি সানাউল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সাড়ে চার হাজারের কাছাকাছি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে নিম্নলিখিত ৫টি তারিখে:

১. ১ম ধাপ: ২১ জানুয়ারি

২. ২য় ধাপ: ৪ ফেব্রুয়ারি

৩. ৩য় ধাপ: ২৯ এপ্রিল

৪. ৪র্থ ধাপ: ১৩ মে

৫. ৫ম ধাপ: ২৭ মে

​নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকারের প্রধান এই স্তরের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করতে কমিশন ইতোমধ্যে প্রাক-প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। ২০২৭ সালের ২৭ মে-র নির্ধারিত সময়ের মধ্যেই দেশের ৪ হাজার ৩০০টি ইউপির নির্বাচন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন করা হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF