Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : নতুন ভিসি অবরুদ্ধ, বাসে শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল

নতুন ভিসি অবরুদ্ধ, বাসে শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল


​ক্যাম্পাস রিপোর্টার:

সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে অচল হয়ে পড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ভবনে অবরুদ্ধ করার পাশাপাশি এক শিক্ষার্থীকে পথিমধ্যে মারধরের ঘটনা ঘটেছে।

​সোমবার সকালে অনলাইনে যোগদানের ১৮ দিন পর নতুন উপাচার্য চুয়েটের প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে দুপুর ১২টার মধ্যে ক্যাম্পাস ত্যাগের সময়সীমা বেঁধে দেন। আলটিমেটাম অমান্য করায় শিক্ষার্থীরা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেতরে ভিসিকে তালাবদ্ধ করে রাখেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সাধারণ শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে রাজনৈতিক আশ্রয়ে উপাচার্য ভবনে প্রবেশ করায় তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

​এদিকে, চুয়েট আন্দোলনে যোগ দিতে আসার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ-শিবির ট্যাগ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। চুয়েট শিক্ষক সমিতি এই ন্যক্কারজনক হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং ক্যাম্পাসে মৌন মিছিল পরিচালনা করেছে।

​গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিসি অপসারণের পর থেকেই চুয়েটে সর্বাত্মক ক্লাস-পরীক্ষা বর্জন ও শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি চলমান রয়েছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF