Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : জয়দেবপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা, আসামিসহ ২ সদস্য আহত

জয়দেবপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা, আসামিসহ ২ সদস্য আহত


​স্টাফ রিপোর্টার | প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

​গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলার গ্রেপ্তারকৃত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ৪০-৫০ জনের একদল সশস্ত্র যুবক অতর্কিত এ হামলা চালায়। এতে ফাঁড়ির টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক গুরুতর আহত হয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বেচাকেনার সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। সেখান থেকে ঘটনাস্থল থেকে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

​গ্রেপ্তারের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আসামিদের সহযোগীরা রামদা, হাসুয়া, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফাঁড়িতে অতর্কিত চড়াও হয়।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র যুবকের একটি দল পুরো ফাঁড়ি এলাকা ঘেরাও করে ফেলে। তারা ফাঁড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় এবং ফাঁড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায়।

​ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃত আসামিদের ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাদের সহযোগীরা এই নারকীয় হামলাটি চালিয়েছে। দুর্বৃত্তদের হামলায় আমাদের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।"

​তিনি আরও জানান, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর অতর্কিত হামলা এবং মাদক আইনসহ সংশ্লিষ্ট ধারায় জড়িতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর আইনের আওতায় আনা হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF