Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : মোহাম্মদপুরে চাঁদাবাজদের হাতেনাতে ধরে পুলিশে দেওয়ার ঘোষণা শ্রমিক দলের

মোহাম্মদপুরে চাঁদাবাজদের হাতেনাতে ধরে পুলিশে দেওয়ার ঘোষণা শ্রমিক দলের


​বিশেষ প্রতিনিধি:

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজ ও দখলদারদের হাতেনাতে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার ঘোষণা দিয়েছে মোহাম্মদপুর শ্রমিক দল। শনিবার এলাকাটির সোনারটেক বস্তিসহ বিভিন্ন অলিগলিতে সতর্কতামূলক মাইকিং করে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা।

​প্রচারণায় বলা হয়, শ্রমিক দল কিংবা কারাবন্দী নেতা আলী কাওসার পিন্টুর নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা চাঁদাবাজি করে, তবে তার দায় সংগঠন নেবে না। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

​সংগঠনের নেতারা বলেন, "দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যারা চাঁদাবাজি করছে, তদন্তের মাধ্যমে তাদের মূল পরিচয় প্রকাশ করা হোক। আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তি চাই।"

​স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও বাসিন্দারা শ্রমিক দলের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত পুলিশি অভিযান ও জনসচেতনতার মাধ্যমে দ্রুতই মোহাম্মদপুরে চাঁদাবাজিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF