Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁদাবাজি ও নির্যাতনের শিকার মোহাম্মদপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা, অভিযুক্ত বিএনপি পরিচয়দানকারী জাহিদ জন

চাঁদাবাজি ও নির্যাতনের শিকার মোহাম্মদপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা, অভিযুক্ত বিএনপি পরিচয়দানকারী জাহিদ জন


​বিশেষ প্রতিনিধি, ঢাকা:

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভাঙচুর, মালামাল ও গাড়ি ছিনতাই এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের মূল তির জাহিদ রহমান জন নামের এক ব্যক্তির দিকে, যিনি নিজেকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা দাবি করে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

​ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, সম্প্রতি পুরি-সিঙ্গারা বিক্রেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গাড়ি নিয়ে যাওয়া, পিঠা ও ডাব বিক্রেতাদের ভয় দেখিয়ে ফ্রিতে পণ্য নেওয়াসহ নিয়মিত চাঁদা না দিলে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। চাঁদাবাজির পাশাপাশি পারিবারিক বিরোধ মীমাংসার নামে এক নারীর কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা আত্মসাৎ ও অনৈতিক চাপের অভিযোগও উঠে এসেছে তাঁর বিরুদ্ধে।

​এলাকাবাসীর তথ্য মতে, অভিযুক্ত জাহিদ সরকার পতনের আগে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এবং পরবর্তীতে রাতারাতি রাজনৈতিক পরিচয় বদলে বিএনপিতে যুক্ত হন। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না—এমন দাবি জানিয়ে এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ জনগণ অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পুলিশের হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF