Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : শরীয়তপুরে কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার


​মোঃ রায়হানুল হক ঢালী, স্টাফ রিপোর্টার:

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে কীর্তিনাশা নদী থেকে আনুমানিক ৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ভাষানচর এলাকার চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে, নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পশ্চিম ভাষানচর এলাকায় চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিমে কীর্তিনাশা নদীর তীরে একটি শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দেখে তারা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে পুলিশকে খবর দেন। সংবাদের ভিত্তিতে আংগারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আংগারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া অনুযায়ী সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

​তিনি আরও জানান, নিহত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF