Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডেমরায় ৬৪ নং ওয়ার্ড যুবদলের সুধী সমাবেশ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডেমরায় ৬৪ নং ওয়ার্ড যুবদলের সুধী সমাবেশ


​বিশেষ সংবাদ:

যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদকমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে ৬৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক সচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সদস্য জনাব ফেরদৌস হোসেন রনি।

​৬৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়া তুহিন। যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল মিয়ার পরিচালনায় সমাবেশটিতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডেমরা থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী আজিজুর রহমান আজিজ।

​প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি আঙ্কেল বলেন, তরুণদের মাদকমুক্ত রেখে সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। যুবদলের এই উদ্যোগ মাদকের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​সমাবেশে এলাকার সাধারণ জনগণ ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশ করেন।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF