মোঃ রায়হানুল হক ঢালী, শরীয়তপুর:
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে সরব হয়ে উঠেছে জেলার সাধারণ জনগণ। সম্প্রতি সদর উপজেলার কোটাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জোর দাবি জানিয়ে বলেন, জেলা সদরে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হলে পুরো জেলার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।