Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল

শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল


​মো. রায়হানুল হক ঢালী

শরীয়তপুর প্রতিনিধি

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় মাহাবুব আলম মাহফুজ ও রাসেল ঢালীর নেতৃত্বে শরীয়তপুর সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

​এ সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

​র‌্যালিতে অন্যান্যের মধ্যে যুবদল নেতা আব্দুর রহমান, ইকবাল সরদার ও দুলাল হোসেন ফকিরসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​বর্ণাঢ্য এই র‌্যালিটি শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্ধারিত পথ পরিক্রমা শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই কেন্দ্রীয় কর্মসূচি সমাপ্ত হয়।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF