Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চীনে চাকরির নামে এনে শারীরিক-মানসিক নির্যাতন: উদ্ধার ১২ নারী ফিরে পেলেন পরিবার

চীনে চাকরির নামে এনে শারীরিক-মানসিক নির্যাতন: উদ্ধার ১২ নারী ফিরে পেলেন পরিবার


​স্টাফ রিপোর্টার: চীনে আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দিয়ে একটি বাসায় বন্দি করে রাখা হয়েছিল।

​বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসআরবি-১-এর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার এক নারী নিখোঁজের সূত্র ধরে গত ২৬ অক্টোবর ঢাকার উত্তরা পশ্চিমের জমজম টাওয়ার এলাকা থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারা এলাকা থেকে আরও ১০ জন নারীকে উদ্ধার করে এসআরবি-১-এর সিপিসি-২।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানান, বিদেশে পাঠানোর নামে আনা হলেও তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছিল না। আটক অবস্থায় তাদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হতো।

​বর্তমানে উদ্ধার হওয়া সব নারীকে উদ্ধার শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পাচারকারী চক্রের আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF