Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : গোসাইরহাটে টিপু মাদবর ও লিটন মুন্সির বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

গোসাইরহাটে টিপু মাদবর ও লিটন মুন্সির বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল


​স্টাফ রিপোর্টার, গোসাইরহাট (শরীয়তপুর):

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়িতে টিপু মাদবর ও লিটন মুন্সিকে দলীয় পদ থেকে স্থায়ী বহিষ্কার এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জোরালো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর) নলমুড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​এদিন বিকেলে নলমুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী ক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার এবং দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকার রাজপথ।

​বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অপরাধমূলক কাজের সাথে জড়িতদের বিএনপিতে কোনো স্থান নেই। অতি দ্রুত টিপু মাদবর ও লিটন মুন্সিকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা না হলে এর চেয়েও আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF