স্টাফ রিপোর্টার, মো: রায়হানুল হক ঢালী:
অনিয়ন্ত্রিত ও বিচ্ছিন্ন কর্মসূচির কারণে আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন আন্দোলনের দায়িত্বশীলরা। আন্দোলনকারীদের মতে, ভিন্ন ভিন্ন স্থানে অনিয়ন্ত্রিত মানববন্ধন ও মশাল মিছিলের ফলে মূল যৌক্তিক দাবিটি ভিন্নখাতে প্রবাহিত হয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
স্মারকলিপি প্রদানের পর বর্তমানে আন্দোলন পরিচালনাকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফিরতি জবাবের অপেক্ষা করছেন। কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মতামত পাওয়ার পরেই আন্দোলনের পরবর্তী রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, "দাবি আদায়ে সবার ক্ষোভ প্রকাশ বা প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু অতিউৎসাহী হয়ে কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নিলে মূল লক্ষ্য ভন্ডুল হয়ে যেতে পারে।" আন্দোলনকে সফল করতে সব পক্ষকে বিভেদ ভুলে একই ছাতার নিচে এসে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।