Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : লামার সরইয়ে বিরল ঘটনা: নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন চেনু আরা বেগম

লামার সরইয়ে বিরল ঘটনা: নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন চেনু আরা বেগম


​নিজস্ব প্রতিবেদক, লামা:

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে এক বিরল ও আনন্দের ঘটনা ঘটেছে। চেনু আরা বেগম (২৫) নামের এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার (২ নভেম্বর) রাতে লোহাগাড়া জেনারেল সিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।

​হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, লামার সরই ইউনিয়নের কেয়াজু পাড়া এলাকার বাসিন্দা মো. পারভেজ তার প্রসব বেদনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা স্ত্রী চেনু আরা বেগমকে ওই হাসপাতালে ভর্তি করেন। পরে শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ নাসিমা আক্তারের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব কার্যক্রম সম্পন্ন হয়।

​ডা. কানিজ নাসিমা আক্তার জানান, কোনো ধরনের জটিলতা ছাড়াই নরমাল ডেলিভারিতে তিন শিশুর জন্ম হওয়াটা একটি বিরল অভিজ্ঞতা ও আনন্দের বিষয়। বর্তমানে মা ও তিন নবজাতক সবাই সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত আছেন। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে লোহাগাড়া ও লামা এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকদের এক নজর দেখতে হাসপাতালে ভিড় জমান।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF