Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জ, ৫৩ বিজিবি, বিড়ির মসলা জব্দ, চোরাচালান, নারায়ণপুর সীমান্ত, জহুরপুর বিওপি

চাঁপাইনবাবগঞ্জ, ৫৩ বিজিবি, বিড়ির মসলা জব্দ, চোরাচালান, নারায়ণপুর সীমান্ত, জহুরপুর বিওপি
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ
​মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়ন। জব্দকৃত বিড়ির মসলার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
​শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। জব্দ করা বিড়ির মসলা পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF