মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:
ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসনের গঠিত ৮ নম্বর টিম মাঝপাড়া ও রামকৃষ্টপুর এলাকায় ফগার মেশিনে ওষুধ ছিটানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে।
পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হকের নেতৃত্বে এ অভিযানে পৌর কর্মকর্তা-কর্মচারী, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। এ সময় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয়দের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানানো হয়। જિલ્લા প্রশাসনের উদ্যোগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।