Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় পাশে থাকার ঘোষণা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের মোহাম্মদপুর থানা শাখার নতুন কমিটি ঘোষণা

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় পাশে থাকার ঘোষণা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের মোহাম্মদপুর থানা শাখার নতুন কমিটি ঘোষণা


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা

​দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ‘আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশ’। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

​সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী এ অঙ্গীকারের কথা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই প্রভাবশালী মহল ও অপরাধীদের রোষানলে পড়েন। কোনো সহকর্মী অন্যায়-অবিচার বা নির্যাতনের শিকার হলে সংগঠনটি সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তাঁর পাশে দাঁড়াবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনস্বার্থে সাংবাদিকদের কলম যেন থেমে না যায়, তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

​এদিকে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রাজধানীর মোহাম্মদপুর থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক ঘোষণা ও দৈনিক আমাদের মাতৃভূমির অনুসন্ধানী সাংবাদিক মোঃ শাফায়েত হোসেনকে সভাপতি এবং দৈনিক ঢাকার অনুসন্ধানী সাংবাদিক মিজানুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনায় তাঁদের এই দায়িত্ব প্রদান করা হয়।

​সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশব্যাপী সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ইতোমধ্যে ৩৮৫টি থানা কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের যুক্ত করতে বিশ্বের ২৩টি দেশে কমিটি গঠন করা হয়েছে। নেতৃবৃন্দ দেশের সকল পর্যায়ের সাংবাদিকদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সহকর্মীদের বিপদে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF