Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি


​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শাখার উদ্যোগে পৌরপার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না। তিনি আরও উল্লেখ করেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করতে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরার তৎপরতাকে কেবল দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল বলে অভিহিত করেন এবং সারাদেশে চলমান নৈরাজ্য দ্রুত বন্ধের দাবি জানান।

​জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ও ড. মিজানুর রহমান। সমাবেশ শেষে পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন মোড় ঘুরে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF