Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার


​রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিদেশি পিস্তল, ককটেল ও বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

​ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, অভিযানে ডিএমপির আটটি অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগে ১৪৬ জন, ওয়ারীতে ৮০, তেজগাঁওয়ে ৭৬, মতিঝিলে ৫৭, লালবাগে ৪৭, গুলশানে ৪৫, উত্তরায় ৪১ এবং রমনা বিভাগে ২১ জন গ্রেফতার হন। এছাড়া ডিবি ৩ জন ও এসআরইউ ১ জনকে গ্রেফতার করে।

​অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ও ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়। একই সঙ্গে ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, ১টি বাস, ১১টি মোবাইল, ব্যাংকের ৩টি কার্ড ও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।

​গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF