Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ 
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ট্রাক চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে নিষিদ্ধ ৪টি হাইড্রোলিক হর্ন।​রোববার (২৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু নাঈম শিকদার।​

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে দুটি ট্রাকের চালক ও প্রতিনিধিকে ২টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
​অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এছাড়া জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

​অভিযান শেষে আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে এবং জব্দকৃত হর্নগুলো জেলা প্রশাসনের গুদামে জমা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন যানবাহনে শব্দদূষণ বিরোধী স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF