Todays Date : | Bengali

মেসির বিদায়ে : শাস্তির কার্ড উপহার দিয়ে সম্মান জানালেন রেফারি

Reporter information : দৈনিক জাগ্রত সময়
  • News Release Date : Nov 28, 2026
  • How Many People See: 83
Images Caption : মেসির বিদায়ে : শাস্তির কার্ড উপহার দিয়ে সম্মান জানালেন রেফারি


​স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে রেফারির পকেট থেকে হলুদ বা লাল কার্ড বের হওয়ার অর্থ—কোনো ফুটবলার নিয়ম ভেঙেছেন বা ফাউল করেছেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এবার দেখা গেল সম্পূর্ণ ব্যতিক্রমী ও এক আবেগী দৃশ্য। কোনো অপরাধের শাস্তি হিসেবে নয়, বরং পরম শ্রদ্ধায় ফুটবলের মহাতারকা লিওনেল মেসির হাতে রেফারি তুলে দিলেন ম্যাচের লাল ও হলুদ কার্ড দুটি।

​বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানে উড়ন্ত এক জয় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ শেষ করে আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে গ্যালারি ও মাঠের সব আলো তখন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা আটবারের ব্যালন ডি'অর জয়ী অধিনায়ক লিওনেল মেসির দিকে।

​সবাই যখন জয়ের উল্লাসে মত্ত, ঠিক তখনই ম্যাচের মূল রেফারি ফার্নান্দো ভেখার ধীরে ধীরে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়কের দিকে। নিজের পকেট থেকে একটি লাল ও একটি হলুদ কার্ড বের করতেই এক মুহূর্তের জন্য যেন পুরো স্টেডিয়াম কিছুটা থমকে যায়। তবে মুহূর্তেই উন্মোচিত হয় সেই অভূতপূর্ব দৃশ্যপট—কোনো শাস্তির জন্য নয়, বরং নিজের বিশেষ উপহার ও স্মারক হিসেবে কার্ড দুটি তিনি তুলে দেন মেসির হাতে।

​বিশ্ব ফুটবলে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ফুটবলকে সমৃদ্ধ করা এই আর্জেন্টাইন খুদে জাদুকরকে বিদায়লগ্নে রেফারি ও খেলোয়াড়ের সম্পর্কের এই অদ্ভুত আবেগী দৃষ্টান্ত ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘকাল অম্লান হয়ে থাকবে।

Print News Photo Card
Comment Box

Share The News..

More news like this..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network