নয়াদিল্লি:
বিরোধী জোটের বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন এবং সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। মাঠে নামানো হয়েছে হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য। বিরোধী দলের কর্মসূচি ঘিরে এই কঠোর অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে ‘ইন্ডিয়া জোট’।
সংবাদ সম্মেলনে কে সি বেণুগোপাল অভিযোগ করেন, বিরোধীদের আন্দোলনকে দমন করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। জনগণের ভোটাধিকার ও সংবিধান সুরক্ষার দাবিতে সোমবারের দিল্লি চলো কর্মসূচির আগে রাজ্যজুড়ে তৈরি হওয়া এই অচলাবস্থা সরকারের ভীতিকেই ফুটিয়ে তোলে।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোট তাদের এই রাজনৈতিক ও রাজপথের লড়াই চালিয়ে যাবে। ভোটার তালিকায় কারচুপির আশঙ্কা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ওঠা নানাবিধ প্রশ্নকে সামনে রেখে আগামী দিনে সরকারের ওপর চাপ আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন জোটের নেতারা।
Print News Photo Cardশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।