নিজস্ব প্রতিবেদক / চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত—এই ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ ৫৪.০৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত তালিকায় রয়েছে হেরোইন, ফেন্সিডিল, বিদেশি মদ, ইয়াবা, ট্যাপেন্ডাল ট্যাবলেট ও নেশাজাতীয় সিরাপ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, গবাদিপশু, মোবাইল ফোন, বিড়ি, বিড়ির পাতা ও মসলা।
৫৩ বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক, অস্ত্র ও মানবপাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে ড্রোন, সার্চ লাইট, গোয়েন্দা নজরদারি ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা রক্ষায় প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে বাহিনীটি।
Print News Photo Cardশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।