Todays Date : | Bengali

ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ

Reporter information : দৈনিক জাগ্রত সময়
  • News Release Date : Nov 29, 2026
  • How Many People See: 83
Images Caption : সংগৃহীত ছবি


মোহাম্মদপুর প্রতিনিধি 

​ঢাকা: নিজের এলাকা ২৯ নং ওয়ার্ডের ভোটার, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আন্তরিক উদ্যোগ, তাঁর একান্ত সহযোগী রাকিব ও আরশের দ্রুত তৎপরতা, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের সক্রিয় ভূমিকা এবং বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের মানবিক সাড়ায় মৃত কলেজছাত্র মোহাম্মদ আহাদের (১৮) পরিবারের ৭০ শতাংশ চিকিৎসা বিল মওকুফ করা হয়েছে।
​পারিবারিক সূত্রে জানা যায়, বাংলা কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র আহাদ প্রথমে জ্বর এবং পরে খিঁচুনিতে আক্রান্ত হয়ে মস্তিষ্কে জটিলতা নিয়ে সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের আইসিইউতে ভর্তি হন। ব্যয়বহুল আইসিইউ চিকিৎসা বহন করা অত্যন্ত দরিদ্র পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিটের জন্য চেষ্টা করছিলেন। এরই মধ্যে চিকিৎসকের পর্যবেক্ষণে ‘ব্রেন ডেথ’-এর বিষয়টি সামনে আসে এবং লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৮ বছর বয়সী আহাদ।  
​শোকাবহ এই পরিস্থিতিতে হাসপাতালের পুরো বিল পরিশোধের মতো সামর্থ্য ছিল না হতদরিদ্র পরিবারটির। বিষয়টি জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ নেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সহযোগী রাকিব ও আরশের তাৎক্ষণিক ও আন্তরিক তৎপরতায় পুরো বিষয়টি দ্রুত গতি পায়। তাঁদের সহযোগিতা ও সুপারিশে সব প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং বিল বা প্রসেসিংজনিত কারণে মরদেহ আটকে রাখার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

​এরপর ঘটনাস্থলে তৎক্ষণাৎ সক্রিয় ভূমিকা রাখেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ। তিনি সরেজমিনে হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, রোগীর পরিবারের সাথে কথা বলেন, বিষয়টি সমাধানের উদ্যোগ নেন এবং বিল মওকুফের আবেদন জানান।

​মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের সরেজমিন তদারকি ও আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের মালিক কর্তৃপক্ষ ও পরিচালক মায়েদুন নাহিন মানবিক বিবেচনায় মাত্র ৩০ শতাংশ বিল গ্রহণ করে বাকি ৭০ শতাংশ বিল মওকুফ করে দেন।

​সংশ্লিষ্টদের মতে, প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল মানেই যে বাণিজ্যিক মনোভাব বা অনাকাঙ্ক্ষিত আচরণ—সব ক্ষেত্রে এমন ধারণা রাখা উচিত নয়; এই ঘটনায় সেই ধারণার আবারও ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

 জনপ্রতিনিধি ববি হাজ্জাজের মানবিক অবস্থান, রাকিব ও আরশের দ্রুত সহযোগিতা, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের তৎপরতা এবং বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের দায়িত্বশীল সিদ্ধান্তে বিপদের মুখে পড়া পরিবারটি বড় ধরনের আর্থিক চাপ ও হয়রানি থেকে রেহাই পেয়েছে।

Print News Photo Card
Comment Box

Share The News..

More news like this..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network