চাঁপাইনবাবগঞ্জে সরকারি ভর্তুকির ৭০০ বস্তা ইউরিয়া সার কালোবাজারে পাচারের সময় জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে আসা সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। অভিযানের খবর পেয়ে ডিলার হুমায়ুন কবির দোকান ও মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারির অভিযোগ রয়েছে।
সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক চালক ও পলাতক ডিলারসহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Print News Photo Cardশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।