Todays Date : | Bengali

শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক

Reporter information : দৈনিক জাগ্রত সময়
  • News Release Date : Nov 28, 2026
  • How Many People See: 54
Images Caption : সংগৃহীত



​স্টাফ রিপোর্টার মো: রায়হানুল হক ঢালী 
শরীয়তপুর সদর উপজেলায় তিন বছরের এক শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাশেদ গাজী নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চৌরঙ্গী এলাকার বরব ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন তাঁর অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে শরীয়তপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আসেন। বিকেলে স্ত্রীর জন্য ওষুধ কিনতে তিনি হাসপাতালের নিচে নামেন। এ সময় তাঁর তিন বছর বয়সী ছোট মেয়ে তোহা বাবার পেছনে পেছনে নিচে চলে আসে।
​প্রত্যক্ষদর্শীরা জানান, এ সুযোগে রাশেদ গাজী নামের ওই যুবক হঠাৎ শিশুটিকে কোলে তুলে নিয়ে দ্রুত হাঁটা শুরু করেন। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন। আটক যুবক শিশুটিকে নিজের মেয়ে বলে দাবি করলেও পরিবারের সদস্য ও স্থানীয়দের জেরার মুখে তা প্রমাণ করতে পারেননি। পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদ গাজীকে আটক করে থানায় নিয়ে যায়।
​শিশুটির বড় বোন জানান, মা অসুস্থ থাকায় তারা হাসপাতালে এসেছিলেন। বাবা হাসপাতালের সামনের একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি ছোট বোনকে কোলে নিয়ে হাঁটা শুরু করলে সে চিৎকার দিয়ে বাবাকে ডাক দেয়।

​শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, “চায়ের দোকানে যাওয়ার পর সিঁড়ির দিকে তাকিয়ে দেখি এক ব্যক্তি আমার তিন বছরের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। বড় মেয়ের চিৎকারে আমি দৌড়ে যাই এবং স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ধরনের অপহরণকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
​এ বিষয়ে শরীয়তপুর সদর থানা পুলিশ জানায়, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print News Photo Card
Comment Box

Share The News..

More news like this..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network